শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৫:২০ পিএম, ২০২০-০৯-১৭
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ঘন্টার ব্যবধানে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ভোররাত থেকে সকাল সাড়ে ৮ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১০০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।
মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার ওমর হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (৫৫), তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৭০), শ্যামনগর উপজেলার চাঁদখালি পাতড়াখোলা গ্রামের হারাণ মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৭৮), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার রাসেদুলের ছেলে আব্দুল মজিদ (২৪)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তাহমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির পর আজ বৃহস্পতিবার ভোর রাত ১টার দিকে মারা যান। একই উপসর্গ নিয়ে রিজিয়া খাতুন গত ২৫ আগস্ট ভর্তির পর আজ ভোর রাত ৩টার দিকে মারা যান। এছাড়া গত ১২ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন বাসুদেব মন্ডল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান। এদিকে, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর আব্দুল মজিদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির পর তিনিও আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, ইতিমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের অনুমতি দেয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। ##
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited